গোপালগঞ্জ খবর
প্রদীপ ও মোমবাতির আলোয় গোপালগঞ্জে উদযাপিত হলো মহাশ্মশান দীপাবলী
ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে গোপালগঞ্জে প্রদীপ ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী মহাশ্মশান দীপাবলী ও ভূত চতুর্দশী উদযাপিত হয়েছে। শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ পৌর মহাশ্মশানসহ বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীরা প্রদীপ জ্বালিয়ে প্রয়াত স্বজনদের স্মরণ করেন। এ উৎসবকে কেন্দ্র করে সমগ্র শ্মশান এলাকায় এক আলোকোজ্জ্বল পরিবেশের সৃষ্টি হয়।
গোপালগঞ্জে রোড়াশী ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ড এবং নিষ্ক্রিয়তার অভিযোগে গোপালগঞ্জ সদর উপজেলার ২১ নম্বর রোড়াশী ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।
গোপালগঞ্জে ১ হাজার ২৮৮ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তায় সিসিটিভি
গোপালগঞ্জে দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বছর জেলার ৫টি উপজেলায় রেকর্ড ১ হাজার ২৮৮টি পূজা মণ্ডপে দেবীর বন্দনা করা হবে। উৎসবকে আনন্দময় ও নিরাপদ করতে মণ্ডপগুলোতে বর্ণিল আলোকসজ্জার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষকতার মর্যাদা রক্ষা ও পেশাগত সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
গোপালগঞ্জে কর্মচারী রেজা হত্যার খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
গোপালগঞ্জে দোকান কর্মচারী ইমাম রেজা হত্যাকাণ্ডের বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে উলপুর বাজার এলাকা। আজ সোমবার নিহতের স্বজন ও এলাকাবাসী সড়কের ওপর দাঁড়িয়ে দীর্ঘ এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। প্রশাসনের কাছে অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
হারানো ঐতিহ্য ফেরাতে গোপালগঞ্জ বেতারে নতুন ৩ নাটকের রেকর্ডিং শুরু
আধুনিক প্রযুক্তির দাপটে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী বেতার নাটক পুনরুজ্জীবিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেতার। গোপালগঞ্জ কেন্দ্রে একযোগে শুরু হয়েছে নতুন তিনটি বেতার নাটকের রেকর্ডিংয়ের কাজ। এই মহতী উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে শব্দনির্ভর এই শিল্পের সোনালী অতীত ও স্বাদ পৌঁছে দেওয়ার নতুন লড়াই শুরু হয়েছে।